**বাহরাইনে ইরানের হামলার দাবি, মার্কিন ঘাঁটি ধ্বংসের অভিযোগ**
বাহরাইন-এ একটি মার্কিন বিমান ঘাঁটি ধ্বংসের দাবি করেছে ইরান। মঙ্গলবার (৩ মার্চ) আল জাজিরা-র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
খবরে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে সংশ্লিষ্ট ফারস নিউজ এজেন্সি প্রকাশিত ফুটেজে দূরবর্তী লক্ষ্যবস্তুতে একাধিক রকেট বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে। এতে দাবি করা হয়, আইআরজিসির ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত একটি মার্কিন কমান্ড ও স্টাফ ভবনসহ বিমান ঘাঁটি ধ্বংস হয়েছে এবং জ্বালানি ট্যাঙ্কগুলোতে বিস্ফোরণ ঘটেছে।
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।
এর আগে, বাহরাইনে মার্কিন পরিচালিত একটি নৌঘাঁটি থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।
এদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যের আরও এক ডজন দেশের পাশাপাশি বাহরাইন ত্যাগ করার জন্য সেখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

No comments:
Post a Comment