Friday, February 6, 2026

ওবামাকে ‘বানর’ হিসেবে দেখানো ভিডিও সরাল হোয়াইট হাউস, নিন্দা ট্রাম্পের

ওবামাকে ‘বানর’ হিসেবে দেখানো ভিডিও সরাল হোয়াইট হাউস, নিন্দা ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে শেয়ার করা একটি ভিডিওকে ঘিরে তীব্র সমালোচনার পর সেটি সরিয়ে ফেলেছে হোয়াইট হাউস। ভিডিওটিতে ডেমোক্র্যাটিক সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে ‘বানর’ হিসেবে উপস্থাপন করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। ভিডিওটি প্রকাশের পরই ব্যাপক বিতর্ক সৃষ্টি হয় এবং আফ্রিকান বংশোদ্ভূতদের মানবিক মর্যাদা ক্ষুণ্ন করার অভিযোগে রিপাবলিকানদের একটি অংশও এর সমালোচনা করে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউস প্রথমে পোস্টটির পক্ষে অবস্থান নিলেও প্রকাশের প্রায় ১২ ঘণ্টা পর শুক্রবার ভোরে সেটি মুছে ফেলা হয়। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি পোস্টটির নিন্দা জানান। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, একজন কর্মী ভুলবশত ভিডিওটি পোস্ট করেছিলেন এবং পরে তা সরিয়ে নেওয়া হয়। ট্রাম্পের এক উপদেষ্টা রয়টার্সকে বলেন, বৃহস্পতিবার রাতে পোস্ট করার আগে প্রেসিডেন্ট ভিডিওটি দেখেননি; পরে বিষয়টি জানার পর তিনি সেটি অপসারণের নির্দেশ দেন। উভয় কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক ছিলেন। হোয়াইট হাউস কর্মীর পরিচয় সম্পর্কে কোনো মন্তব্য করা হয়নি। ট্রাম্পের উপদেষ্টার মতে, তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে সরাসরি প্রবেশাধিকার কেবল কয়েকজন সিনিয়র সহকারীর রয়েছে। অন্যদিকে, হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট শুরুতে পোস্টটির পক্ষে মন্তব্য করেছিলেন এবং নেতিবাচক প্রতিক্রিয়াকে ‘মিথ্যা ক্ষোভ’ বলে উল্লেখ করেন। ট্রাম্পের ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে প্রায় এক মিনিটের ভিডিওটি শেয়ার করা হয়। এতে ২০২০ সালের নির্বাচনে তার পরাজয় জালিয়াতির কারণে হয়েছে—এমন দাবি করা হয়। ভিডিওটির শেষ অংশে একটি নাচতে থাকা বানরের শরীরে ওবামার মুখ বসানো দৃশ্য দেখা যায়, যা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে ধারণা করা হচ্ছে। ওবামা পরিবারের এক মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বর্ণবাদী বক্তব্য শেয়ার করার অভিযোগ অতীতেও ট্রাম্পের বিরুদ্ধে উঠেছে। তিনি দীর্ঘদিন ধরে এমন একটি ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করে আসছেন যে, ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকা বারাক ওবামা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেননি। বৃহস্পতিবার এক বক্তব্যে ট্রাম্প ওবামাকে ‘খুব খারাপ’ এবং ‘দেশকে বিভক্ত করেছেন’ বলেও মন্তব্য করেন।

No comments:

Post a Comment

إيران تعلن مسؤوليتها عن الهجوم على البحرين، وتزعم تدمير قاعدة أمريكية

 إيران تعلن مسؤوليتها عن الهجوم على البحرين وتزعم تدمير قاعدة أمريكية زعمت إيران تدمير قاعدة جوية أمريكية في البحرين. وقد ورد هذا الخبر في ...