Friday, February 6, 2026

ইরানের সঙ্গে বাণিজ্যকারী দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্কের হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে বাণিজ্যকারী দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্কের হুমকি ট্রাম্পের ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখা দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৬ জানুয়ারি) তিনি এ আদেশে স্বাক্ষর করেন। আদেশে নির্দিষ্ট হারে শুল্ক উল্লেখ না থাকলেও উদাহরণ হিসেবে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের কথা বলা হয়েছে। এতে উল্লেখ করা হয়, কোনো দেশ সরাসরি বা পরোক্ষভাবে ইরান থেকে পণ্য ক্রয়, আমদানি কিংবা পরিষেবা গ্রহণ করলে সেই দেশের যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যের ওপর এ শুল্ক প্রযোজ্য হতে পারে। এ বিষয়ে ট্রাম্প সরাসরি বিস্তারিত মন্তব্য না করলেও শুক্রবার রাতে এয়ার ফোর্স ওয়ান থেকে দেওয়া বক্তব্যে বলেন, “ইরানকে পারমাণবিক অস্ত্র রাখতে দেওয়া হবে না।” ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের চলমান আলোচনার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হলো। এর আগে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। ১২ জানুয়ারির এক পোস্টে তিনি লিখেছিলেন, ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া যেকোনো দেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বাণিজ্যের ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক দিতে হতে পারে। তবে বাস্তবে এটি কীভাবে কার্যকর করা হবে, সে বিষয়ে তখন কোনো বিস্তারিত জানানো হয়নি। হোয়াইট হাউস জানিয়েছে, সর্বশেষ নির্বাহী আদেশটি ইরানসংক্রান্ত চলমান জাতীয় জরুরি অবস্থা পুনর্ব্যক্ত করছে। পরিস্থিতির পরিবর্তন হলে প্রেসিডেন্ট প্রয়োজনে আদেশটি সংশোধন করতে পারবেন বলেও উল্লেখ করা হয়েছে। আদেশে বলা হয়, পারমাণবিক সক্ষমতা অর্জনের প্রচেষ্টা, সন্ত্রাসবাদের প্রতি সমর্থন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরির অভিযোগে ইরানকে জবাবদিহির আওতায় আনতে চায় যুক্তরাষ্ট্র। এসব কর্মকাণ্ড মার্কিন নিরাপত্তা, মিত্র দেশ এবং কৌশলগত স্বার্থের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

No comments:

Post a Comment

إيران تعلن مسؤوليتها عن الهجوم على البحرين، وتزعم تدمير قاعدة أمريكية

 إيران تعلن مسؤوليتها عن الهجوم على البحرين وتزعم تدمير قاعدة أمريكية زعمت إيران تدمير قاعدة جوية أمريكية في البحرين. وقد ورد هذا الخبر في ...