Friday, February 6, 2026
সংঘাত এড়াতে ওমানে যুক্তরাষ্ট্র–ইরান বৈঠক
সংঘাত এড়াতে ওমানে যুক্তরাষ্ট্র–ইরান বৈঠক
সংঘাত এড়াতে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী মাসকাটে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। এরই মধ্যে সেখানে জড়ো হতে শুরু করেছেন দুই দেশের প্রতিনিধিরা। তবে আলোচনায় কোনো সমঝোতা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে তার জবাব দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী।
গত কয়েক সপ্তাহ ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বাড়ছে। এই পরিস্থিতির মধ্যেই কাতার, তুরস্ক ও মিশরের মধ্যস্থতায় দুই দেশের কর্মকর্তারা আলোচনায় বসতে যাচ্ছেন। মাসকাটে ইতোমধ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা যেন পুরো অঞ্চলকে নতুন সংঘাতের দিকে ঠেলে না দেয়, সে লক্ষ্যে আঙ্কারা কাজ করছে।
এর আগে উত্তেজনা কমাতে একটি কাঠামোগত প্রস্তাব দেয় মধ্যস্থতাকারী দেশগুলো। প্রস্তাব অনুযায়ী, ইরানকে তিন বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণভাবে বন্ধ রাখা এবং ভবিষ্যতে তা ১ দশমিক ৫ শতাংশের নিচে সীমিত রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি উচ্চমাত্রায় সমৃদ্ধ প্রায় ৪৪০ কেজি ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশে সরিয়ে নেওয়ার প্রস্তাবও রয়েছে। ক্ষেপণাস্ত্র ব্যবহারের ক্ষেত্রেও কিছু সীমাবদ্ধতার বিষয় উল্লেখ করা হয়েছে।
আলোচনায় সম্মত হলেও দুই দেশের মধ্যে হুঁশিয়ারি ও পাল্টা হুঁশিয়ারি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সতর্ক করে ট্রাম্প বলেন, সমঝোতা না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
এর জবাবে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে তার জন্য প্রস্তুত রয়েছে তেহরান।
এদিকে উত্তেজনার মধ্যেই উপসাগরীয় জলসীমায় তেলবাহী দুটি বিদেশি জাহাজ জব্দ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। জ্বালানি পাচারের অভিযোগে জাহাজ দুটি আটক করা হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে জাহাজগুলোর পতাকা বা নাবিকদের জাতীয়তা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
Subscribe to:
Post Comments (Atom)
إيران تعلن مسؤوليتها عن الهجوم على البحرين، وتزعم تدمير قاعدة أمريكية
إيران تعلن مسؤوليتها عن الهجوم على البحرين وتزعم تدمير قاعدة أمريكية زعمت إيران تدمير قاعدة جوية أمريكية في البحرين. وقد ورد هذا الخبر في ...
-
🔸 গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণে ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপের আহ্বান 📝 সাবহেডলাইন 🔸 কাতার-মিশরের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরত...
-
মোটু আর পাতলু দুজনেই খুব ক্ষুধার্ত। মোটু তার পেটে হাত দিয়ে বলল, "পাতলু, আমার পেটটা সিঙাড়ার জন্য খালি খালি লাগছে।" পাতলু বলল, ...
-
🔸 রাখাইনে তুমুল সংঘর্ষ: আরাকান আর্মির হামলায় আহত ৫০ জান্তা সেনা, খাদ্য সংকটে মানবিক বিপর্যয় সাবহেডলাইন 🔸 কিয়াউকফিউতে আরাকান আর্মির তী...

No comments:
Post a Comment