Friday, February 6, 2026

ট্রুথ সোশ্যালের বর্ণবাদী ভিডিও নিয়ে ক্ষমা চাইতে অস্বীকৃতি ট্রাম্পের

ট্রুথ সোশ্যালের বর্ণবাদী ভিডিও নিয়ে ক্ষমা চাইতে অস্বীকৃতি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বর্ণবাদী একটি ভিডিও প্রকাশের ঘটনায় ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। শুক্রবার (৬ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, এ বিষয়ে তিনি কোনো ভুল করেননি। এর আগে ট্রুথ সোশ্যালে প্রকাশিত একটি ভিডিওতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাকে বানর হিসেবে দেখানো হয়। ভিডিওটি প্রকাশের পর তা ব্যাপক সমালোচনার মুখে পড়ে এবং পরে হোয়াইট হাউস সেটি সরিয়ে নেয়। ঘটনার পর ট্রাম্প দাবি করেন, ভিডিওটির আপত্তিকর অংশ তিনি দেখেননি এবং এটি ভুলবশত তার একজন কর্মী পোস্ট করেছিলেন। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের দেওয়া বক্তব্যে তিনি জানান, ভিডিওটির একটি অংশ দেখার পর তিনি সেটি একজন সহকারীর কাছে দেন এবং পরে সেটি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। হোয়াইট হাউসও শুরুতে জানায়, একজন কর্মী ভুল করে ভিডিওটি পোস্ট করেছিলেন। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাতে ভিডিওটি প্রকাশিত হয় এবং প্রায় ১২ ঘণ্টা অনলাইনে থাকার পর সমালোচনার মুখে সেটি সরিয়ে ফেলা হয়। তবে ট্রাম্প বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তিনি ভিডিওটি মুছে ফেলার নির্দেশ দেন এবং এতে তার কোনো ব্যক্তিগত দায় নেই। রিপাবলিকান পার্টির ভেতর থেকেও ক্ষমা চাওয়ার আহ্বান উঠলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। ভিডিওটিতে ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পের পরাজয় জালিয়াতির কারণে হয়েছে—এমন দাবি করা হয়। শেষ অংশে একটি নাচতে থাকা বানরের শরীরে ওবামার মুখ বসানো ক্লিপ দেখানো হয়, যা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির কিছু নেতাও সমালোচনা করেছেন।

No comments:

Post a Comment

إيران تعلن مسؤوليتها عن الهجوم على البحرين، وتزعم تدمير قاعدة أمريكية

 إيران تعلن مسؤوليتها عن الهجوم على البحرين وتزعم تدمير قاعدة أمريكية زعمت إيران تدمير قاعدة جوية أمريكية في البحرين. وقد ورد هذا الخبر في ...